শুভ সকাল। আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার মুক্তকণ্ঠের অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
.পৃথিবীর আধুনিক ইতিহাসের অনেক বড় মোড় ঘুরেছে তেলকে ঘিরে। মাটির নিচের কালো এই তরল শুধু জ্বালানি নয়; এটি শক্তি, অর্থনীতি, সাম্রাজ্য আর যুদ্ধের গল্পও। প্রথম বাণিজ্যিক কূপ খনন থেকে জন ডি রকফেলারের উত্থান, বাকুর তেলজ্বর, দুই বিশ্বযুদ্ধে জ্বালানির লড়াই, মধ্যপ্রাচ্যে নতুন শক্তির উত্থান, ১৯৫৩ সালের ইরান অভ্যুত্থান, কুয়েতে ইরাকি আগ্রাসন থেকে আজকের ভূরাজনীতি—সবকিছুর কেন্দ্রে আছে তেল। ‘তেলের গল্প’ সিরিজে আমরা দেখব, কীভাবে একটি সম্পদ বদলে দিয়েছে মানচিত্র, ক্ষমতার ভারসাম্য এবং মানুষের জীবন। বিস্তারিত পড়ুন...
.এত দিনে বাসটির স্থান হওয়ার কথা পুরোনো লোহালক্কড় তথা ভাঙারির দোকানে। কিন্তু রাজনীতির ‘ছায়ায়’ সেটি দিব্যি ঢাকার রাস্তায় চলছে এবং তা কোনোরকমের বাধা ছাড়াই। বিস্তারিত পড়ুন...
.কখনো তাওহিদ হৃদয় পিঠ চাপড়ে দিচ্ছেন শামীম হোসেনের, কখনো হৃদয় গিয়ে বাহবা দিচ্ছেন শামীমকে। দুটো সময়ই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাসটা একই রকম। একে তো দল জিতছে, তার ওপর সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে শামীম–হৃদয়দের ব্যাট থেকে আসা বাউন্ডারিগুলো। বিস্তারিত পড়ুন...
.পুরোনো একটি গল্প। দুই বন্ধু বেড়িবাঁধ দিয়ে হাঁটছিল। দূর থেকে তারা দেখল, পাশের জলাশয়ে একটি কম্বল ভাসছে। এক বন্ধু জলাশয়ে নেমে গেল কম্বলটি আনতে। অনেকক্ষণ কম্বল নিয়ে টানাটানি করছে দেখে ওপরে দাঁড়ানো বন্ধু হাঁক দিয়ে বলল, ‘কম্বল ছেড়ে দে, তাড়াতাড়ি চলে আয়। দেরি হয়ে যাচ্ছে।’ বিস্তারিত পড়ুন...
.ধনী হওয়ার আসল খেলা হলো আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে। অর্থাৎ এমন জায়গায় বিনিয়োগ করা, যেখানে সময়ের সঙ্গে টাকার মূল্য বাড়বে। আয় তৈরি হবে এবং চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। যেমন ব্যবসা, দক্ষতা উন্নয়ন, শেয়ারবাজার, রিয়েল এস্টেট বা অন্য আয় সৃষ্টিকারী সম্পদ। বিস্তারিত পড়ুন...






