কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন পাহাড় থেকে তিন ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড় উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে হত্যার এ ঘটনা ঘটতে পারে।
টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, কিশোর উদ্ধার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ অপরাহ্ণ