ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ আম্পায়ারিং করেছেন আলিম দার। পাকিস্তানের এই আম্পায়ার ১৭২ টেস্ট, ২৯৯ ওয়ানডে ও ৯১ টি–টুয়েন্টিসহ মোট ৪৪৮টি ম্যাচে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে ক্যারিয়ার শুরু করে তিনি ২০২৪ সালে বিদায় নেন।
যাঁরা এখনো আম্পায়ারিং চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন কুমার ধর্মসেনা। শ্রীলঙ্কার এই সাবেক ক্রিকেটার ১২১ টেস্ট, ২১২ ওয়ানডেসহ মোট ২৮৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ব্যতিক্রমী সংকেতের জন্য বিখ্যাত এই আম্পায়ার ১৯৯৫ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন।
১০৪ টেস্ট ও ২৫৯ ওয়ানডেসহ মোট ৩০৮ ম্যাচে আম্পায়ারিং করে ২০১৬ সালে বিদায় নেন। ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনর ১৯৮৯ সালে আম্পায়ারিং শুরু করে ২০০৯ সালে শেষ করেন। তিনি ১৩০ টেস্ট ও ২০৮টি ওয়ানডেসহ মোট ৩০৮টি ম্যাচে দায়িত্ব পালন করেন। ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছিলেন স্টিভ বাকনর।
দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন ১৯৯২ সালে আম্পায়ারিং শুরু করেন এবং ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনা করেছেন। তিনি ১২৮ টেস্ট ও ২৫০ ওয়ানডেসহ তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৩১টি ম্যাচে আম্পায়ারিং করেন।






