বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন

১. দেশ আমাদের কীভাবে বাঁচিয়ে রাখে?

ক. স্বাধীনতা দিয়ে                                             খ. টাকাপয়সা দিয়ে

গ. আলো, বাতাস ও সম্পদ দিয়ে                         ঘ. স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে

২. ‘বদ্ধ’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

ক. বন্দী                                                          খ. মুক্ত

গ. স্বাধীন                                                        ঘ. বন্ধ

৩. কোন প্রাণী দেখতে সুন্দর হলেও স্বভাব ভয়ংকর?

ক. হরিণ                                                         খ. হাতি

গ. রয়েল বেঙ্গল টাইগার ঘ. গণ্ডার

৪. ‘মস্ত’ শব্দের যুক্তবর্ণটি কী কী বর্ণ নিয়ে গঠিত?

ক. স্+থ                                                         খ. স্+ত

গ. ষ্+ত                                                         ঘ. শ্+ত

৫. কবি বিশ্বজগৎকে হাতের মুঠোয় পুরতে চান কেন?

ক. কবি বিশ্বকে বিপন্ন করবেন বলে                      খ. কবি শান্তিতে ঘুমাতে চান বলে

গ. কবি ঘুরতে পছন্দ করেন বলে                          ঘ. কবি বিশ্বকে খুব কাছ থেকে দেখতে ও বুঝতে চান বলে

৬. হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এল না কেন?

ক. হাতির অত্যাচারের জন্য                                 খ. বড় বলে

গ. হাতির ভয়ে                                                 ঘ. হাতি সাঁতার জানে বলে

৭. ‘টহল’ শব্দের অর্থ কী?

ক. পাহারা দেওয়া                                             খ. আক্রমণ করা

গ. গুলি করা                                                   ঘ. প্রতিরোধ করা

৮. ‘দীক্ষা’ শব্দের অর্থ কী?

ক. জ্ঞান ও শিক্ষা                                              খ. মন্ত্রণা লাভ

গ. শিক্ষা                                                        ঘ. সহিষ্ণুতা

৯. সোমপুর বিহার কত বছর আগের তৈরি?

ক. ১০০০ বছর                                                খ. ১১০০ বছর

গ. ১২০০ বছর                                                ঘ. ১৩০০ বছর

১০. কীভাবে মানুষে মানুষে ভালোবাসা জন্মায়?

ক. আনন্দ করলে                                              খ. মিলেমিশে থাকলে

গ. একই ধর্ম পালন করলে                                   ঘ. একই ভাষায় কথা বললে

১১. কত তারিখের যুদ্ধে মুন্সী আবদুর রউফ শহিদ হন?

ক. ৮ এপ্রিল ১৯৭১                                            খ. ১০ এপ্রিল ১৯৭১

গ. ১২ এপ্রিল ১৯৭১                                           ঘ. ১৬ এপ্রিল ১৯৭১

১২. পোড়ামাটির ফলকের কাজকে কী বলা হয়?

ক. পোড়াকোটা                                                খ. টেরাকোটা

গ. পোড়াফলক                                                ঘ. টেরাফলক

১৩. শিয়াল হাতিকে লেজ গুটিয়ে সালাম দিল–

ক. মনোযোগ আকর্ষণের জন্য                              খ. ভয় পেয়েছিল বলে

গ. গোপনে পরামর্শ করার জন্য                            ঘ. সম্মান করত বলে

১৪. কার শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে?

ক. জসীমউদ্দীনের                                            খ. খেলোয়াড়ের

গ. ইমদাদ হকের                                               ঘ. মেসের চাকরের

১৫. ’৬৯-এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহিদ হন?

ক. আসাদ                                                       খ. জব্বার

গ. নুর হোসেন                                                 ঘ. মতিয়ুর

সঠিক উত্তর

১. (গ) আলো, বাতাস ও সম্পদ দিয়ে; ২. (খ) মুক্ত; ৩. (গ) রয়েল বেঙ্গল টাইগার; ৪. (খ) স্+ত; ৫. (ঘ) কবি বিশ্বকে খুব কাছ থেকে দেখতে ও বুঝতে চান বলে; ৬. (ক) হাতির অত্যাচারের জন্য; ৭. (ক) পাহারা দেওয়া; ৮. (ক) জ্ঞান ও শিক্ষা; ৯. (গ) ১২০০ বছর; ১০. (খ) মিলেমিশে থাকলে; ১১. (ক) ৮ এপ্রিল ১৯৭১; ১২. (খ) টেরাকোটা; ১৩. (ক) মনোযোগ আকর্ষণের জন্য; ১৪. (গ) ইমদাদ হকের; ১৫. (গ) নুর হোসেন।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা