কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি এ তথ্য জানিয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান খলিলুর রহমান। এটি সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) চন্দ্র শেখর দাস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদসহ সব প্রকল্পের প্রধানেরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশ থেকে কোম্পানির সফল উন্নয়ন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেন। এ সময় ২০২৫ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

প্রগতি লাইফ ইনস্যুরেন্স জানায়, সম্মেলনে কোম্পানির ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা করা হয়েছে এবং চলতি ২০২৬ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ে সাফল্য অর্জন ও সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের ওপর জোর দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।