রাজধানীর গুলশানে অবস্থিত ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর কার্যালয়ে আজ রবিবার, ১২ এপ্রিল ২০২৬ বিকেল ৪টায় মুক্তকণ্ঠ ট্রাস্টের ৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী।
সভায় গত বোর্ডের আলোচনা ও সিদ্ধান্তসমূহ তুলে ধরা হয় এবং সর্বসম্মতিতে অনুমোদিত হয়। এরপর জুন ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ট্রাস্টের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের ওপর প্রেজেন্টেশন দেওয়া হয়। প্রেজেন্টেশন নিয়ে নানা প্রশ্নোত্তর পর্বের পর আলোর পাঠশালা, অদম্য মেধাবী তহবিল, অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি, মাদকবিরোধী আন্দোলন, ত্রাণ তহবিল, সাভার সহায়তা তহবিলসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বোর্ডের ট্রাস্টিরা কুতুবউদ্দিন আহমেদ, মতিউর রহমান, আনিসুল হক, ড. পারভীন হাসান, জাহিদা ইস্পাহানি, সৈয়দ মাহবুবুর রহমান ও তাজিন আহমেদ উপস্থিত ছিলেন। মুক্তকণ্ঠ ট্রাস্টের কর্মীবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
