নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যা শিশুকে হত্যার ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ। আটক নারীর নাম আরিফা বেগ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলোকদিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুটির নাম তাবাসসুম। সে নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আরিফা তার মেয়ে তাবাসসুমকে নিয়ে আলোকদিয়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে, আরিফা তার মেয়েকে গামছা পেঁচিয়ে হত্যা করেছেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আরিফাকে আটক করে।

ঘটনাটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, "এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"