জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে রাজধানীর কয়েকটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে (ব্লেনডেড) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই পদ্ধতিতে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে।
জ্বালানি সংকটে মহানগরে অনলাইন-সশরীরে ক্লাসের সম্ভাবনা: শিক্ষামন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ এ ১:৩০ অপরাহ্ণ