শেষ মুহূর্তে নাটকীয় ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমেছে। ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ঘোষণা জানানো হয়।