পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আগামীকাল থেকে শুরু হওয়া দিল্লি সফর টেকসই রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরের মাধ্যমে ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের অবস্থান জানতে ও বুঝতে চায়। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের বিষয়ে বাংলাদেশের চিন্তাভাবনা ভারতকে জানানো হবে। সরকারের উচ্চপর্যায়ের সূত্র অনুযায়ী, ৭ এপ্রিল মঙ্গলবার থেকে ৯ এপ্রিল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে ভারতের অবস্থান সম্পর্কে বাংলাদেশ স্পষ্ট ধারণা অর্জন করতে চায়।
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০২ অপরাহ্ণ