১৯৯০ সালে প্রথম ও একমাত্রবার বিশ্বকাপে অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তারপর থেকে কোনো বাছাইপর্বেই উঠতে পারেনি দেশটি।

হাঙ্গেরি নয়বার বিশ্বকাপ খেলেছে। দুবার রানার্সআপ এবং তিনবার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দলটি। কিন্তু ১৯৮৬ সালের টুর্নামেন্টের পর আর ফিরতে পারেনি।

মধ্য আমেরিকার এল সালভাদর দুবার বিশ্বকাপ খেলেছে। ১৯৭০ সালের পর ১৯৮২ সালে আবার জায়গা পেলেও, এরপর থেকে আর কোনো আসরেই উঠতে পারেনি।

মধ্যপ্রাচ্যের কুয়েত ১৯৮২ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপ খেলে। গ্রুপ পর্ব শেষে বিদায় নেওয়ার পর দেশটি আর ফিরতে পারেনি।

১৯৭০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলেছিল ইসরায়েল। এরপর টানা ১৪টি আসর ধরে তারা শুধু দর্শক ছিল।

১৯৩৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল কিউবা। এরপর ৮৮ বছর অতিবাহিত হলেও ক্যারিবীয় দেশটি আর টুর্নামেন্টে জায়গা করতে পারেনি।