সুন্দরবনের ভেতরে হরিণ ধরতে চোরা শিকারিদের পাতা ফাঁদ বাঘের জন্য নতুন বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে। ৪ জানুয়ারি হরিণের ফাঁদে আটকে পড়া আহত একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। এর আগে ২০১২ সালে এ রকম ফাঁদে আটকে পা হারিয়েছিল একটি বাঘ। ২০১৪ সালে ফাঁদ ছিঁড়ে বের হয়ে আসা আরেকটি বাঘ পরে মারা গিয়েছিল।
সুন্দরবনে নতুন টহল কৌশলে উদ্ধার হচ্ছে শিকারিদের মালা ফাঁদ
১০ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ পূর্বাহ্ণ