জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে। আগামীকাল শুক্রবার ৬০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে দুটি জাহাজ পৌঁছার কথা। এ মাসে ডিজেল নিয়ে আরও অন্তত চারটি জাহাজ আসার নিশ্চয়তা পেয়েছে সরকার। ফলে ডিজেলের মজুত কমলেও সরবরাহ অব্যাহত রাখতে জ্বালানি বিভাগ আপাতত চিন্তামুক্ত।