ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে সৌদি আরব যোগ দিলে দেশটি পাকিস্তানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করতে পারে। এমনকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তাও নিতে পারে সৌদি আরব। কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সৌদি বিশ্লেষক এমনটি জানিয়েছেন। গত বছর কাতারের রাজধানী দোহায় হামাসের প্রতিনিধিদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করে।
বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়া নির্ভর করছে সদস্যদেশগুলোর
২৭ আগস্ট, ২০২৬ এ ৪:৪০ অপরাহ্ণ