বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে।
আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে এস এম এ ফায়েজ এ আবেদন পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র মুক্তকণ্ঠকে এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ওই বছরের ৫ সেপ্টেম্বরে ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন এস এম এ ফায়েজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।
.স্কুলে ভর্তি পরীক্ষা আবার চালুর আলোচনা, কী বলছেন শিক্ষাবিদেরা.বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও





