জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের চতুর্থ পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া ২৫ মার্চ শুরু হবে। ভর্তির প্রক্রিয়া চলবে ৩০ মার্চ পর্যন্ত। সোমবার (৯ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের চতুর্থ পর্যায়ে বিষয় পাওয়া শিক্ষার্থীদের ২৫ মার্চ দুপুর ১২টা থেকে ৩০ মার্চ দিবাগত রাত ১২টার আগপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে এবং ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত (সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোয় সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।

.ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা.

ভর্তি ফি কত

বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০ হাজার ৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০ হাজার ৬৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফি)।

.বুটেক্সের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত, নতুন তারিখ নির্ধারণ