যশোর শহরের শংকরপুরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৫৫) শনিবার সন্ধ্যা ৭টায় গুলি করে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হুদা মেমোরিয়াল একাডেমির সামনে দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে পালায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের মাথায় দুটি গুলির চিহ্ন ছিল।
যশোরে মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা
৩ জানুয়ারী, ২০২৬ এ ৯:৪১ অপরাহ্ণ