রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরোধে জড়িয়ে ‘এলেক্স গ্রুপ’-এর প্রধান এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্যের লড়াইয়ে ‘এলেক্স গ্রুপ’ ও ‘আরমান শাহরুখ গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আরমান শাহরুখ গ্রুপের তিন সদস্য মো. সাইফ, তুহিন ও মো. রাব্বী কাজীকে চাপাতিসহ আটক করেছে। মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন।