কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে শনিবার দুপুরে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক কথিত পীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। উত্তেজিত জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পুরনো এক ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার সংখ্যা পুলিশের তুলনায় অনেক বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর আগেও তিনি একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ
২০ জুন, ২০২৬ এ ৫:৩৩ অপরাহ্ণ





