মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর ফলে ঢাকায় ডিজেলের অভাবে মশা নিধন অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে উড়ন্ত মশা মারতে যন্ত্রের সাহায্যে ওষুধের ধোঁয়া ছড়ানো হয়। প্রতিদিন বিকেলে এই কাজ চালানো হয়, যাকে বলা হয় ‘ফগিং’। ফগিংয়ের জন্য ওষুধ তৈরিতে ডিজেল প্রয়োজন। কিন্তু ঠিকাদাররা ডিজেল পাচ্ছেন না বলে দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।