অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া কয়েকটি সিদ্ধান্তের কারণে সব ধরনের টিকা কেনায় বিলম্ব হয়েছে। সম্প্রতি হাম-রুবেলার টিকা পৌঁছেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই)। ইপিআই কর্মকর্তারা জানান, হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের টিকা হাতে এসেছে, কিন্তু সিরিঞ্জ এখনও আসেনি। এ কারণে দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করতে দেড়-দুই মাস সময় লাগবে।