লিবিয়া থেকে রাবারের বোটে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে তাদের পরিবারের সদস্যরা এই দুঃসংবাদ পান। ওই বোটেই থাকা দিরাই উপজেলার আরেকজন এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত চারজন হলেন নুরুজ্জামান, সাজিদুর, সাহান ও মুজিবুর। খাবার ও পানির অভাবে তারা মারা যান, পরে লাশগুলো সাগরে ফেলে দেওয়া হয়।






