রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামের এক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিএমইউতে কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, তার মৃত্যু বেশ কিছুদিন আগে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সীমান্ত হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২৬ জুন, ২০২৬ এ ১১:২৯ অপরাহ্ণ





