রাজধানীর মুগদায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি সৌদিপ্রবাসী মো. মোকারম মিয়া। সোমবার ঢাকা মেডিকেল কলেজে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকারম প্রায় সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলেন। ১৩ মে ইমোতে স্ত্রীর সঙ্গে তার শেষ কথা হয়; ১৪ মে সহকর্মী জানান, ১৩ মে রাতে তিনি বাংলাদেশে রওনা হন। মুগদার মান্ডা থেকে মরদেহের ৭টি অংশ এবং মানিকনগর থেকে মাথা উদ্ধার হয়।

বাসার ভেতরে ভাড়াটের মরদেহ, দরজা ছিল খোলা
৩ জুলাই, ২০২৬ এ ১২:০০ অপরাহ্ণ





