স্পেন এবং স্প্যানিশ ভাষাভাষী লাতিন আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর ছাপ পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমে তাঁর প্রভাব ক্রমশ ম্লান হলেও সেই অঞ্চলে তিনি আলোকিত হয়ে উঠছেন। স্পেনের নোবেল বিজয়ী কবি হুয়ান রামোন হিমেনেথ তাঁর বিশাল অনুবাদকর্মে নিমগ্ন হন; আরেক নোবেলপ্রাপ্ত কবি পাবলো নেরুদার প্রথম জীবনের কবিতায় তাঁর প্রভাব লক্ষণীয়; ভিক্তোরিয়া ওকাম্পো সম্পাদিত প্রভাবশালী পত্রিকা সুর তাঁকে সম্মানিত করে; প্রখ্যাত কবিরাও তাঁকে নিজের করে নেন। এখানে রবীন্দ্রনাথকে উৎসর্গিত একটি কবিতা তুলে ধরছি। মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন।
রাফায়েল আলবের্তি
রবীন্দ্রনাথের প্রতি
আমাকে নীল রঙে আঁকতে দাও
সমগ্র পৃথিবীর সমুদ্র!
ইতিমধ্যে জলের সূর্যোদয়ে গান গেয়ে
বঙ্গোপসাগরের দিকে চোখ রেখে
তালগাছের পাখি হয়ে
আমাকে জানাও তুমি কুশল-কামনা।
...
রাফায়েল আলবের্তির (১৬ ডিসেম্বর ১৯০২—২৮ অক্টোবর ১৯৯৯) জন্ম স্পেনের কাদিসে। স্পেনে বিপুলভাবে নন্দিত কবি। প্রজন্ম ’২৭ নামে আলোচিত একটি কবিগোষ্ঠীর সদস্য ছিলেন। স্পেনের গৃহযুদ্ধের সময় মার্ক্সবাদে বিশ্বাসী এই কবি দেশের বাইরে নির্বাসিত হন। অনুবাদটি খালিকুজ্জামান ইলিয়াস কর্তৃক পরিমার্জিত।






