রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হচ্ছে মঙ্গলবার। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ২০১৩ সালে রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর দ্বিতীয় দফা পরিবর্তনের শুরু রূপপুরের। বদলাতে থাকে রূপপুরের রূপ। গড়ে ওঠে বিপণিবিতান, হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট, হাসপাতাল ও বিনোদনকেন্দ্র। নিভৃত দিয়ার সাহাপুর ও রূপপুর গ্রাম পরিণত হয় আলোঝলমলে ছোট্ট শহরে।

ইউটিউব দেখে বিদেশি আঙুর চাষ, প্রথম বছরেই লাভের মুখ দেখলেন মিনহাজুল
২০ জুন, ২০২৬ এ ৮:০০ পূর্বাহ্ণ





