বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় আজ জানিয়েছে, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম সাত জেলায় সম্প্রসারণ করা হয়েছে। ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহের নিবন্ধিত মোটরসাইকেল এখন অ্যাপটিতে অন্তর্ভুক্ত হবে। এছাড়া, রাজধানীতে আরও ১১টি ফিলিং স্টেশনে অ্যাপটি চালু হওয়ায় মোট ১৮টি পাম্পে এর ব্যবহার শুরু হলো। কিউআর কোডভিত্তিক এই অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেলের জন্য হলেও, এটি পর্যায়ক্রমে সব যানবাহনে আসবে।

রেলমন্ত্রী বললেন, আগস্টেই চলবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন
২০ জুন, ২০২৬ এ ৮:১৩ অপরাহ্ণ





