রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছেলে মাহবুব শফিক মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।