জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংক খাতের শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই খেলাপি ঋণের মোট পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি প্রতিষ্ঠান রয়েছে।
তালিকায় সালমান এফ রহমান, সিকদার গ্রুপ, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলসসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।






