গত এক মাসে ফিলিং স্টেশনে গিয়ে অনেকেই ‘পেট্রল নেই’ বলে হতাশ হয়েছেন। ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এই সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে পেট্রলের চাহিদা দেশের নিজস্ব উৎপাদনেই মেটানো হয়, তাই সংকটের কারণ কী—এই প্রশ্ন স্বাভাবিক। ডিজেল ও অকটেনেও সংকট চলছে। অনেকের মনে কৌতূহল জাগছে, পেট্রল আসলে কী এবং অকটেনের সঙ্গে এর পার্থক্য কী?