একক কোনো জেলার নয়, উত্তরাঞ্চলের ১৬টি জেলার প্রবাসীদের সমন্বয়ে জাপানে গড়ে উঠলো ‘উত্তরবঙ্গ কমিউনিটি, জাপান’। ফেব্রুয়ারি মাসে টোকিওর কনকনে ঠান্ডা অগ্রাহ্য করে প্রবাসীরা ভিড় করে এসে সংগঠনের সূচনায় অংশ নেন।
জাপানে বসবাসরত বাংলাদেশির সংখ্যা এখন ৪০ হাজার ছাড়িয়েছে, অর্ধলক্ষে পৌঁছাতে আর বেশি দেরি নেই। পরিসংখ্যান অনুসারে, ২০১৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ৯ হাজার ১১৫, ২০২৪ সালে বেড়ে হয় ৩১ হাজার ৫০০ এবং ডিসেম্বরে ৩৫ হাজার ছাড়িয়ে যায়। এই বৃদ্ধির মূল কারণ নতুন শিক্ষার্থী, TIP (Technical Internship Program) ও SSW (Specified Skilled Worker program)-এর মাধ্যমে আগমন।
বেসরকারি সূত্রে জানা যায়, জাপানে উত্তরবঙ্গের প্রবাসী সংখ্যা হাজারের কাছাকাছি। ‘উত্তরবঙ্গ কমিউনিটি, জাপান’-এ সদস্য সংখ্যা প্রায় তিনশতাধিক। অর্থাৎ বিপুল উত্তরবঙ্গ প্রবাসীদের কাছে এখনো পৌঁছানো যায়নি।
সূচনা সভায় উপস্থিত সকলে পরস্পর পরিচয় করেন, মতামত বিনিময় করেন এবং শেষে সবার সুপারিশভিত্তিক দুই বছরের জন্য পরিচালনা পরিষদ গঠন করা হয়।
সভাপতি: অধ্যাপক ডক্টর জাকির হোসেন
সহসভাপতি: শাহীন মিজানুর রহমান ও আবু সালেহ মো. জিনিয়াস
সাধারণ সম্পাদক: এস এম জি মোস্তফা
যুগ্ম সম্পাদক: সুমন জায়েদি
কোষাধ্যক্ষ: মো. মাহমুদুল ইসলাম ইকো
সদস্য: জাহিদ চৌধুরী, সোমা রুমানা, এম ডি আলম (মাহি), রুহানী আকিয়ামা, মাবুদ সরকার, কামরুজ্জামান, আসাদ জামান ও সায়েদ আহমেদ হোসাইন অমিত
উপদেষ্টা পরিষদ:
* মুন্সি রোকেয়া সুলতানা (রেনু)
* কাজী ইনসানুল হক
* বিমান পোদ্দার
* কাজী আসগর আহমেদ সানি
* আবদুস সামাদ কামাল
এছাড়া প্রত্যেক জেলা থেকে একজন পুরুষ ও একজন মহিলা নিয়ে মোট ৩২ সদস্যের শক্তিশালী সাংগঠনিক সম্পাদক টিম গঠিত হয়।
জাপানের সব প্রবাসীদের আমন্ত্রণ জানিয়ে আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সারা জাপানে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের সকল প্রবাসীর কাছে সংগঠনের বার্তা পৌঁছে দিয়ে সর্বোচ্চ সদস্য নিবন্ধন করে দেশের স্বার্থে তাঁদের জ্ঞান-দক্ষতা কাজে লাগানোর আশা করা হয়েছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]






