বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার এক অভিজাত হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। এখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

এই বিশেষ রিসেপশন পার্টিতে অংশ নেন কলকাতার বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশফাকুর রহমান এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়। তাঁদের ভাষণে একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে দুই দেশের চলমান বন্ধুত্বকে আরও দৃঢ় করার পাশাপাশি সামনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে দুই দেশের মুক্তিযুদ্ধের অবদান, শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]