দেশে টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় গুদামে হামসহ ১০টি রোগের টিকার মজুত সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। চলতি মাসে হামে ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও সরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি কর্মকর্তারা জানান, টিকা কেনার ক্ষেত্রে জটিলতার কারণে মজুত শূন্যে নেমে এসেছে। অন্যদিকে, মাঠপর্যায়ে টিকার অভাব এবং জনবলের ঘাটতির জন্য শিশু ও মায়েরা ঠিকমতো টিকা পাচ্ছে না। ফলে শিশুরা হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে।

রাঙামাটিতে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ছিলেন শিক্ষিকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
২০ জুন, ২০২৬ এ ২:৫৭ অপরাহ্ণ





